Dhaka , বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
News Title :
চৌগাছা হাসপাতালে ভুল চিকিৎসায় নারীর মৃত্যু, দায়িত্বে অবহেলার অভিযোগ রায়পুরে বিএনপি নেতার বিরুদ্ধে ধর্ষণের মামলা নিখোঁজের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরী, পুলিশের তৎপরতায় স্বস্তি পরিবারে যশোরে নাজমা হোটেলে ভোক্তা অধিকার অভিযান: ১ লাখ টাকা জরিমানা, জব্দ পঁচা ভাত ও অস্বাস্থ্যকর ডিম চৌগাছায় ৩ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ জুস-বিস্কুট-চকলেটের প্রলোভনে নাবালক কে দিয়ে বাসা থেকে ১২ ভরি স্বর্ণ হাতিয়ে নেয়া প্রতা/রক গ্রেফতার পাম্পে হাহাকার, মন্ত্রীদের বয়ানে গোলকধাঁধা সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় আহত প্রবাসী মামুনের মৃত্যু চুয়াডাঙ্গায় রাজনৈতিক সংঘর্ষে আহত ইউনিয়ন জামায়াত আমীরের মৃত্যু ছাত্রদলের নতুন কমিটির সভাপতি পদে এগিয়ে কাজী জিয়াউদ্দিন বাসিত

ঢাবি শিক্ষিকা শেহরিন আমিন মোনামীকে হত্যার হুমকি; স্ক্রিনশট প্রকাশ করে উদ্বেগ প্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস (MIS) বিভাগের শিক্ষক শেহরিন আমিন মোনামীকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। অজ্ঞাতনামা সূত্র থেকে তাকে উদ্দেশ্য করে হুমকিমূলক বার্তা পাঠানো হয়েছে বলে তিনি নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন।

নিজের নিরাপত্তার বিষয়ে শঙ্কা প্রকাশ করে এই শিক্ষিকা সংশ্লিষ্ট বার্তার কিছু স্ক্রিনশটও প্রকাশ করেছেন। যেখানে তাকে সরাসরি হত্যার হুমকি ও আপত্তিকর ভাষা ব্যবহার করতে দেখা গেছে।

প্রকাশিত তথ্য অনুযায়ী, বেশ কিছু দিন ধরেই বিভিন্ন মাধ্যমে শেহরিন আমিন মোনামীকে টার্গেট করে কুরুচিপূর্ণ মন্তব্য ও হুমকি দেওয়া হচ্ছিল। সম্প্রতি এই হুমকির মাত্রা বেড়ে যাওয়ায় তিনি বিষয়টি জনসমক্ষে আনার সিদ্ধান্ত নেন। স্ক্রিনশটগুলোতে দেখা যায়, অজ্ঞাত ব্যক্তিরা তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা এবং এমনকি প্রাণনাশের হুমকি দিচ্ছে।

এই ঘটনার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষিকাকে এভাবে সরাসরি হত্যার হুমকি দেওয়ার বিষয়টিকে মতপ্রকাশের স্বাধীনতার ওপর আঘাত এবং চরম নিরাপত্তাহীনতা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক শিক্ষার্থী ও সহকর্মী তার পাশে দাঁড়িয়েছেন এবং এই ঘটনার সাথে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

চৌগাছা হাসপাতালে ভুল চিকিৎসায় নারীর মৃত্যু, দায়িত্বে অবহেলার অভিযোগ

ঢাবি শিক্ষিকা শেহরিন আমিন মোনামীকে হত্যার হুমকি; স্ক্রিনশট প্রকাশ করে উদ্বেগ প্রকাশ

Update Time : ০৫:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬