যশোর ৬(কেশবপুর) আসনে নবনির্বাচিত এমপি বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে মনোনীত দাঁড়িপাল্লা প্রতিকের অধ্যাপক মোক্তার আলী।
নির্বাচিত হয়ে অধ্যাপক মোক্তার আলী ১৪ই ফেব্রুয়ারী তারই নিকটতম প্রতিদন্দি যশোর-৬ (কেশবপুর) আসনে ধানের শীষের প্রার্থী, উপজেলা বিএনপির সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবুল হোসেন আজাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
কেশবপুর উন্নয়নে একসাথে কাজের অঙ্গীকার করেন। সাক্ষাতে তারা কেশবপুরের সার্বিক উন্নয়ন ও শান্তিপূর্ণ সহাবস্থানের লক্ষ্যে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
কেশবপুরবাসীর কল্যাণে তাদের এই উদ্যোগ সফল হোক—এটাই সবার প্রত্যাশা।
উল্লেখ্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ (কেশবপুর) আসনে অধ্যাপক মোক্তার আলী (জামায়াতে ইসলামীর প্রার্থী) জয়ী হয়েছেন। তিনি মোট ৯১,৩৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এবং তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী আবুল হোসেন আজাদ পেয়েছেন ৭৯,১৫৯ ভোট।

যশোর জেলা প্রতিনিধি 












