নির্বাচন পরবর্তী সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন চৌগাছা পৌরসভার সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা শাহিনুর রহমান শাহীন। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে তাকে দেখতে হাসপাতালে ছুটে যান যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য ও বিশিষ্ট চিকিৎসক ডা. মোসলেহ উদ্দিন ফরিদ।
হাসপাতালে পৌঁছে ডা. ফরিদ দীর্ঘ সময় আহত শাহীনের শয্যাপাশে অবস্থান করেন। তিনি কর্তব্যরত চিকিৎসকদের সাথে কথা বলে শাহীনের বর্তমান শারীরিক অবস্থা ও চিকিৎসার অগ্রগতির খোঁজখবর নেন। এসময় তিনি শাহীনের দ্রুত সুস্থতা কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করেন এবং তার পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন।

এমপি মোসলেহ উদ্দিন ফরিদ বলেন, “নির্বাচন পরবর্তী সময়ে এমন বর্বরোচিত হামলা অত্যন্ত ন্যাক্কারজনক। শাহিনুর রহমান শাহীন দলের একজন নিবেদিতপ্রাণ কর্মী। তার ওপর যারা হামলা চালিয়েছে, তাদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে। আমরা তার চিকিৎসার সবধরণের খোঁজ রাখছি।”
উল্লেখ্য, সম্প্রতি নির্বাচন পরবর্তী সহিংসতায় সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হন চৌগাছা পৌরসভার সাবেক এই কাউন্সিলর। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
এ সময় এমপির সাথে দলের অন্যান্য নেতৃবৃন্দ ও আহত শাহীনের স্বজনরা উপস্থিত ছিলেন।

রিয়াজুল ইসলাম 









