রমজান মাসকে সামনে রেখে নিত্যপণ্যের বাজারে শৃঙ্খলা নিশ্চিত করতে যশোরে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) যশোরের মণিহার ফলের বাজার, পালবাড়ি বাজার ও বড়বাজার এলাকায় পরিচালিত এ অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে আট হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে মণিহার ফলের বাজারের নওরিন ফ্রুটসকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারায় ৫ হাজার টাকা, পালবাড়ি বাজারের ইকলাস স্টোরকে ৩৮ ধারায় ২ হাজার টাকা এবং একই এলাকার ওসমান মাংসের দোকানকে ৪৫ ধারায় এক হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সেলিমুজ্জামানের নেতৃত্বে পরিচালিত অভিযানে সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা কিশোর কুমার সাহা, ক্যাব সদস্য, জেলা পুলিশের একটি টিমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অভিযান শেষে সহকারী পরিচালক সেলিমুজ্জামান বলেন, ভোক্তাদের স্বার্থ রক্ষায় বাজারে নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে। আইন লঙ্ঘন করলে কাউকে ছাড় দেওয়া হবে না।
News Title :
চৌগাছা হাসপাতালে ভুল চিকিৎসায় নারীর মৃত্যু, দায়িত্বে অবহেলার অভিযোগ
রায়পুরে বিএনপি নেতার বিরুদ্ধে ধর্ষণের মামলা
নিখোঁজের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরী, পুলিশের তৎপরতায় স্বস্তি পরিবারে
যশোরে নাজমা হোটেলে ভোক্তা অধিকার অভিযান: ১ লাখ টাকা জরিমানা, জব্দ পঁচা ভাত ও অস্বাস্থ্যকর ডিম
চৌগাছায় ৩ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ
জুস-বিস্কুট-চকলেটের প্রলোভনে নাবালক কে দিয়ে বাসা থেকে ১২ ভরি স্বর্ণ হাতিয়ে নেয়া প্রতা/রক গ্রেফতার
পাম্পে হাহাকার, মন্ত্রীদের বয়ানে গোলকধাঁধা
সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় আহত প্রবাসী মামুনের মৃত্যু
চুয়াডাঙ্গায় রাজনৈতিক সংঘর্ষে আহত ইউনিয়ন জামায়াত আমীরের মৃত্যু
ছাত্রদলের নতুন কমিটির সভাপতি পদে এগিয়ে কাজী জিয়াউদ্দিন বাসিত
রমজান উপলক্ষে যশোরে বিশেষ অভিযান, তিন প্রতিষ্ঠানকে জরিমানা
-
উবাঈদুল হুসাইন আল্-সামি। যশোর: - Update Time : ১০:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
- ৭৬ Time View











