Dhaka , বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
News Title :
চৌগাছা হাসপাতালে ভুল চিকিৎসায় নারীর মৃত্যু, দায়িত্বে অবহেলার অভিযোগ রায়পুরে বিএনপি নেতার বিরুদ্ধে ধর্ষণের মামলা নিখোঁজের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরী, পুলিশের তৎপরতায় স্বস্তি পরিবারে যশোরে নাজমা হোটেলে ভোক্তা অধিকার অভিযান: ১ লাখ টাকা জরিমানা, জব্দ পঁচা ভাত ও অস্বাস্থ্যকর ডিম চৌগাছায় ৩ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ জুস-বিস্কুট-চকলেটের প্রলোভনে নাবালক কে দিয়ে বাসা থেকে ১২ ভরি স্বর্ণ হাতিয়ে নেয়া প্রতা/রক গ্রেফতার পাম্পে হাহাকার, মন্ত্রীদের বয়ানে গোলকধাঁধা সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় আহত প্রবাসী মামুনের মৃত্যু চুয়াডাঙ্গায় রাজনৈতিক সংঘর্ষে আহত ইউনিয়ন জামায়াত আমীরের মৃত্যু ছাত্রদলের নতুন কমিটির সভাপতি পদে এগিয়ে কাজী জিয়াউদ্দিন বাসিত
প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত:

বিদ্যুৎ ঘাটতি থাকলেও রমজান ও সেচ মৌসুমে নিরবচ্ছিন্ন সরবরাহের চেষ্টা চলছে

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন, দেশে বিদ্যুতের ঘাটতি থাকা সত্ত্বেও সরকার নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিশেষ করে আসন্ন রমজান মাসে ইফতার, তারাবি ও সেহরির সময় জনদুর্ভোগ কমাতে এবং বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ শুরু করেছে মন্ত্রণালয়।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে যশোর সার্কিট হাউজে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিদ্যুৎ খাতের সংকট সমাধানে দেশবাসীর কাছে কিছুটা সময় চেয়ে প্রতিমন্ত্রী বলেন, “বিদ্যুতের যে ঘাটতি রয়েছে, সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে তা কীভাবে কমিয়ে এনে জনদুর্ভোগ লাঘব করা যায়, আমরা সে অনুযায়ী কাজ করছি। দেশবাসীকে বলবো, আমাদের একটু সময় দিন এবং ধৈর্য্য ধারণ করুন। সঠিক পরিকল্পনার মাধ্যমে আমরা বিদ্যুৎ খাতের সব সংকট পর্যায়ক্রমে সমাধান করতে পারবো।”

বোরো মৌসুমে সেচকাজে কৃষকদের নিরবচ্ছিন্ন বিদ্যুতের নিশ্চয়তা দিয়ে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, “রমজানের পরই শুরু হবে সেচ মৌসুম। এই সময়ে প্রয়োজনে অন্যান্য খাতে রেশনিং করে হলেও কৃষকদের অগ্রাধিকার দেওয়া হবে। কৃষকরা যেন তাদের চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পান, তা নিশ্চিত করাটাই এখন আমাদের অন্যতম প্রধান লক্ষ্য। এ বিষয়ে কর্মকর্তাদের প্রস্তুতি নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।”

এর আগে যশোর সার্কিট হাউজ মিলনায়তনে পল্লী বিদ্যুৎ ও ওজোপাডিকোর বিভাগীয় ও জেলা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে মিলিত হন প্রতিমন্ত্রী। সভায় কর্মকর্তারা জেলার বিদ্যুৎ খাতের নানা সংকট ও সম্ভাবনার কথা তুলে ধরেন। এ সময় সমস্যাগুলো সমাধানে কর্মকর্তাদের পাশে থাকার আশ্বাস দেন তিনি।

উল্লেখ্য, প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর শুক্রবার সকালে প্রথমবারের মতো নিজ জেলা যশোরে আসেন অনিন্দ্য ইসলাম অমিত। সকালে যশোর বিমানবন্দরে পৌঁছালে তাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে বেলা সাড়ে ১১টার দিকে সার্কিট হাউজে পৌঁছালে দলীয় নেতাকর্মী ও সর্বসাধারণ তাকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

চৌগাছা হাসপাতালে ভুল চিকিৎসায় নারীর মৃত্যু, দায়িত্বে অবহেলার অভিযোগ

প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত:

বিদ্যুৎ ঘাটতি থাকলেও রমজান ও সেচ মৌসুমে নিরবচ্ছিন্ন সরবরাহের চেষ্টা চলছে

Update Time : ০৮:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬