Dhaka , বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
News Title :
চৌগাছা হাসপাতালে ভুল চিকিৎসায় নারীর মৃত্যু, দায়িত্বে অবহেলার অভিযোগ রায়পুরে বিএনপি নেতার বিরুদ্ধে ধর্ষণের মামলা নিখোঁজের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরী, পুলিশের তৎপরতায় স্বস্তি পরিবারে যশোরে নাজমা হোটেলে ভোক্তা অধিকার অভিযান: ১ লাখ টাকা জরিমানা, জব্দ পঁচা ভাত ও অস্বাস্থ্যকর ডিম চৌগাছায় ৩ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ জুস-বিস্কুট-চকলেটের প্রলোভনে নাবালক কে দিয়ে বাসা থেকে ১২ ভরি স্বর্ণ হাতিয়ে নেয়া প্রতা/রক গ্রেফতার পাম্পে হাহাকার, মন্ত্রীদের বয়ানে গোলকধাঁধা সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় আহত প্রবাসী মামুনের মৃত্যু চুয়াডাঙ্গায় রাজনৈতিক সংঘর্ষে আহত ইউনিয়ন জামায়াত আমীরের মৃত্যু ছাত্রদলের নতুন কমিটির সভাপতি পদে এগিয়ে কাজী জিয়াউদ্দিন বাসিত

যশোরে কেমিক্যাল মিশ্রিত ৪৫০ কেজি চিপস জব্দ ও ধ্বংস, দুই প্রতিষ্ঠানে জরিমানা

পবিত্র রমজান মাসকে সামনে রেখে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য ও মান নিয়ন্ত্রণে যশোরে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার সকালে শহরের বড়বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযানে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় দুটি প্রতিষ্ঠানকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি কেমিক্যাল মিশ্রিত বিপুল পরিমাণ রঙিন চিপস জব্দ করে ধ্বংস করা হয়েছে।

অভিযোগ রয়েছে, মূল্যতালিকা প্রদর্শন না করে পণ্য বিক্রি করায় আরজি ট্রেডার্সের মালিক অশোক কুমার শাহাকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া বড়বাজারের ‘চিপস ভাণ্ডার’ নামের একটি প্রতিষ্ঠানে কেমিক্যাল মিশ্রিত রঙিন চিপস সংরক্ষণ ও বিক্রির দায়ে মালিক নীল ধর কুমার দাসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ১৩ বস্তায় সংরক্ষিত প্রায় ৪৫০ কেজি চিপস জব্দ করে তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়।

যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সেলিমুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নিরাপদ খাদ্য কর্মকর্তা আব্দুর রহমান, সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা কিশোর কুমার সাহা, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর প্রতিনিধি এবং র‍্যাব-৬-এর সদস্যসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

চৌগাছা হাসপাতালে ভুল চিকিৎসায় নারীর মৃত্যু, দায়িত্বে অবহেলার অভিযোগ

যশোরে কেমিক্যাল মিশ্রিত ৪৫০ কেজি চিপস জব্দ ও ধ্বংস, দুই প্রতিষ্ঠানে জরিমানা

Update Time : ০৭:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬