নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়ায় তিন সন্তানের জননী এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। বর্তমানে ওই নারী নোয়াখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ভিক্টিম নিজে চিকিৎসকদের কাছে ধর্ষণের শিকার হওয়ার কথা জানিয়েছেন। নোয়াখালী সদর হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসার ডা. মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভিক্টিমের জবানবন্দি গ্রহণ করা হয়েছে এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উন্নত ও যথাযথ চিকিৎসার জন্য ইতিমধ্যে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। পুলিশ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাটি তদন্ত করছে।

Reporter Name 












