Dhaka , বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
News Title :
চৌগাছা হাসপাতালে ভুল চিকিৎসায় নারীর মৃত্যু, দায়িত্বে অবহেলার অভিযোগ রায়পুরে বিএনপি নেতার বিরুদ্ধে ধর্ষণের মামলা নিখোঁজের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরী, পুলিশের তৎপরতায় স্বস্তি পরিবারে যশোরে নাজমা হোটেলে ভোক্তা অধিকার অভিযান: ১ লাখ টাকা জরিমানা, জব্দ পঁচা ভাত ও অস্বাস্থ্যকর ডিম চৌগাছায় ৩ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ জুস-বিস্কুট-চকলেটের প্রলোভনে নাবালক কে দিয়ে বাসা থেকে ১২ ভরি স্বর্ণ হাতিয়ে নেয়া প্রতা/রক গ্রেফতার পাম্পে হাহাকার, মন্ত্রীদের বয়ানে গোলকধাঁধা সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় আহত প্রবাসী মামুনের মৃত্যু চুয়াডাঙ্গায় রাজনৈতিক সংঘর্ষে আহত ইউনিয়ন জামায়াত আমীরের মৃত্যু ছাত্রদলের নতুন কমিটির সভাপতি পদে এগিয়ে কাজী জিয়াউদ্দিন বাসিত

শিক্ষামন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যবিপ্রবি উপাচার্য

  • শিক্ষা ডেক্স
  • Update Time : ১০:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ১২৩ Time View

শিক্ষা ডেক্স:

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ। আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে এ সৌজন্য সাক্ষাৎ করেন যবিপ্রবি উপাচার্য।

এদিন যবিপ্রবি উপাচার্য শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সাথেও সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় তিনি নবনিযুক্ত শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

সাক্ষাৎকালে উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম এবং শিক্ষার্থীদের কল্যাণে সাম্প্রতিক সময়ে গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্বলিত একটি বুকলেট শিক্ষামন্ত্রীর কাছে হস্তান্তর করেন।

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক গবেষণা অগ্রগতি, একাডেমিক কার্যক্রম এবং জাতীয় ও আন্তর্জাতিক র‌্যাংকিংয়ে যবিপ্রবির ইতিবাচক অবস্থান সম্পর্কে ভূয়সী প্রশংসা করেন।

তিনি ভবিষ্যতেও এ ধারাবাহিক অগ্রগতি বজায় রাখার আহ্বান জানান এবং উচ্চশিক্ষার মানোন্নয়নে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Azharul Islm Mithun

চৌগাছা হাসপাতালে ভুল চিকিৎসায় নারীর মৃত্যু, দায়িত্বে অবহেলার অভিযোগ

শিক্ষামন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যবিপ্রবি উপাচার্য

Update Time : ১০:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬