Dhaka , বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
News Title :
চৌগাছা হাসপাতালে ভুল চিকিৎসায় নারীর মৃত্যু, দায়িত্বে অবহেলার অভিযোগ রায়পুরে বিএনপি নেতার বিরুদ্ধে ধর্ষণের মামলা নিখোঁজের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরী, পুলিশের তৎপরতায় স্বস্তি পরিবারে যশোরে নাজমা হোটেলে ভোক্তা অধিকার অভিযান: ১ লাখ টাকা জরিমানা, জব্দ পঁচা ভাত ও অস্বাস্থ্যকর ডিম চৌগাছায় ৩ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ জুস-বিস্কুট-চকলেটের প্রলোভনে নাবালক কে দিয়ে বাসা থেকে ১২ ভরি স্বর্ণ হাতিয়ে নেয়া প্রতা/রক গ্রেফতার পাম্পে হাহাকার, মন্ত্রীদের বয়ানে গোলকধাঁধা সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় আহত প্রবাসী মামুনের মৃত্যু চুয়াডাঙ্গায় রাজনৈতিক সংঘর্ষে আহত ইউনিয়ন জামায়াত আমীরের মৃত্যু ছাত্রদলের নতুন কমিটির সভাপতি পদে এগিয়ে কাজী জিয়াউদ্দিন বাসিত

এমপি ফরিদ এর উদ্দোগে ঝিকরগাছা কাচাবাজার মনিটরিং ও সাবরেজিস্টার অফিস পরিদর্শন

  • Reporter Name
  • Update Time : ০৬:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ১১৪ Time View

ঝিকরগাছা প্রতিনিধি:

৮৬,যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ ও ঝিকরগাছা উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার ঝিকরগাছা বাজারে যৌথ বাজার মনিটরিং কার্যক্রম পরিচালিত হয়েছে। বেলা ১১টা ৩০ মিনিটে শুরু হওয়া এই অভিযানে বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও সরকারি দপ্তর পরিদর্শন করা হয়।

পরিদর্শনকালে ডা. ফরিদ ঔষধের ফার্মেসি, খাবার হোটেল, ফলের দোকান, মুদি দোকান ও তরকারি বাজারসহ বিভিন্ন আড়ত ঘুরে দেখেন। তিনি ব্যবসায়ীদের নির্ধারিত দামে পণ্য বিক্রির আহ্বান জানান এবং ক্রেতাদের স্বার্থে প্রত্যেক দোকানে মূল্যতালিকা দৃশ্যমান স্থানে টানিয়ে রাখার কড়া নির্দেশ দেন। বাজার পরিদর্শন শেষে তিনি বাসস্ট্যান্ড, ভ্যান ও ইজিবাইক স্ট্যান্ডে যান এবং চালকদের সাথে কথা বলেন। এ সময় চালকরা হাইওয়ে পুলিশ ও অসাধু ব্যক্তিদের অনিয়ম এবং চাঁদাবাজির অভিযোগ তুলে ধরেন। সংসদ সদস্য ও প্রশাসনের পক্ষ থেকে এসব অভিযোগ দ্রুত খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়।

বাজার মনিটরিং এ খোজখবর নিচ্ছেন ডা: ফরিদ এমপি

বাজার মনিটরিং শেষে প্রতিনিধিদল ঝিকরগাছা সাব-রেজিস্ট্রি অফিস পরিদর্শন করেন। সেখানে তারা দলিল লেখক ও সাব-রেজিস্ট্রার মো. শাহিন আলমের সঙ্গে মতবিনিময় করেন। কার্যালয়টির অবকাঠামোগত সমস্যা ও জনবল সংকটসহ বিভিন্ন সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সার্বিক পরিস্থিতি সম্পর্কে সাংবাদিকদের ডা. ফরিদ বলেন, রমজান মাসে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রবণতা থাকে, তাই আমরা আগাম মনিটরিং করছি। আজ কোনো সুনির্দিষ্ট অনিয়ম চোখে পড়েনি। আমার এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এমন মনিটরিং অব্যাহত থাকবে। ঝিকরগাছা বাজারে কোনো ধরনের চাঁদাবাজি চলবে না। কেউ জড়িত থাকলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।” সাব-রেজিস্ট্রি অফিস প্রসঙ্গে তিনি আরও বলেন, “নিজস্ব ভবন ও জনবল সংকটের কারণে এখানে সপ্তাহে একদিনের বেশি কাজ করা সম্ভব হয় না। আমরা উন্নয়নের বিষয়টি গুরুত্বসহকারে দেখব। তবে অতিরিক্ত টাকা বা চাঁদা আদায়ের বিষয়ে আমাদের নীতি হবে জিরো টলারেন্স।

অন্যদিকে সহকারী কমিশনার (ভূমি) দেবাংশু বিশ্বাস বলেন, বর্তমানে বাজার পরিস্থিতি স্বাভাবিক থাকলেও রমজানের কারণে লেবু ও শসার দাম কিছুটা বেশি। রমজানজুড়ে আমাদের এই নিয়মিত মনিটরিং চলবে।

তিনি আরও জানান, সাব-রেজিস্ট্রি অফিসে দালালের মাধ্যমে সেবা না নিয়ে সরাসরি সিটিজেন চার্টার দেখে সরকারি ফি অনুযায়ী কাজ করার জন্য জনগণকে সচেতন করা হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আবু সাঈদ, জামায়াতের জেলা কর্মপরিষদ সদস্য ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক জয়নাল আবেদীন, উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক হারুনার রশিদ, নাভারন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জিয়াউল হক, পৌর আমীর আব্দুল হামিদসহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Azharul Islm Mithun

চৌগাছা হাসপাতালে ভুল চিকিৎসায় নারীর মৃত্যু, দায়িত্বে অবহেলার অভিযোগ

এমপি ফরিদ এর উদ্দোগে ঝিকরগাছা কাচাবাজার মনিটরিং ও সাবরেজিস্টার অফিস পরিদর্শন

Update Time : ০৬:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬