Dhaka , বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
নীরব ঘাতক ফ্যাটি লিভার: সচেতনতা ও প্রতিরোধই হতে পারে বাঁচার উপায় অ্যান্টিভেনম সংকটে ঝিনাইদহে সাপে কাটা রোগীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ আইন হাতে তুলে নিতে পিছ পা হবো নাঃ মুন্নি সাহা যশোরে ১১ দলীয় জোটের সমাবেশ ও গণমিছিল: ‘গণভোটের রায় ও জুলাই সনদ’ বাস্তবায়নের দাবি গোবিন্দগঞ্জে স্কুলে যাওয়ার পথে ছাত্রীকে তুলে নিয়ে দিনভর ধর্ষণ, রাস্তায় ফেলে পালাল দুর্বৃত্তরা যবিপ্রবি হলের খাবারে বিষক্রিয়া: কর্তৃপক্ষের উদাসীনতার অভিযোগ ​ক্যাম্পাসে বিশৃঙ্খলা ও হামলার প্রতিবাদে যশোরে ছাত্রশিবিরের কর্মী সমাবেশ স্বাস্থ্যখাতে শৃঙ্খলা ফেরাতে ‘শূন্য ব্যয়ে সংস্কার’ প্রস্তাব এমপি মোসলেহ উদ্দিন ফরিদের চট্টগ্রাম সরকারি সিটি কলেজে রক্তক্ষয়ী সংঘর্ষ: ছাত্রদলের বিরুদ্ধে হামলার অভিযোগ, উত্তপ্ত ক্যাম্পাস “ইউরোপে নতুন গন্তব্য: সরকারি উদ্যোগে ৭ দেশে মিলছে কাজের সুযোগ”

যশোরে দ্বিতীয় বিয়ে করায় হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম

যশোর শহরের নিউ মার্কেট খাজুরা বাসস্ট্যান্ড এলাকায় আব্দুল্লাহ (২৫) নামের এক বাস সুপারভাইজারকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করা হয়েছে।  দ্বিতীয় বিয়ে করাকে কেন্দ্র করে ক্ষুব্ধ হয়ে তার দ্বিতীয় স্ত্রীর সাবেক স্বামী এই হামলা চালিয়েছেন বলে জানা গেছে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৩০ মিনিটের দিকে এই ঘটনা ঘটে। ভিকটিম আব্দুল্লাহ মাগুরা জেলার নিজ নান্দুয়ালী গ্রামের মকবুল শেখের ছেলে। তিনি যশোর-মাগুরা রুটের একটি লোকাল বাসের সুপারভাইজার হিসেবে কর্মরত।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল্লাহ সম্প্রতি একটি বিয়ে করেছেন যা তার দ্বিতীয় বিবাহ। এই বিয়েকে কেন্দ্র করে দ্বিতীয় স্ত্রীর সাবেক স্বামী মুজাহিদ (২৭) তার ওপর ক্ষুব্ধ ছিলেন। আজ সকালে আব্দুল্লাহ খাজুরা বাসস্ট্যান্ডে একা অবস্থান করার সুযোগে মুজাহিদ হাতুড়ি দিয়ে তার মাথায় অতর্কিত হামলা চালায়। এতে আব্দুল্লাহর মাথা ফেটে রক্তাক্ত জখম হয়।
হামলার পর স্থানীয় লোকজন ও সহকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার মাথায় গুরুতর আঘাত লেগেছে।
ঘটনার পর অভিযুক্ত মুজাহিদ পালিয়ে গেছে। যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে এবং অভিযুক্তকে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

নীরব ঘাতক ফ্যাটি লিভার: সচেতনতা ও প্রতিরোধই হতে পারে বাঁচার উপায়

যশোরে দ্বিতীয় বিয়ে করায় হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম

Update Time : ০১:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬