Dhaka , রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
আইন হাতে তুলে নিতে পিছ পা হবো নাঃ মুন্নি সাহা যশোরে ১১ দলীয় জোটের সমাবেশ ও গণমিছিল: ‘গণভোটের রায় ও জুলাই সনদ’ বাস্তবায়নের দাবি গোবিন্দগঞ্জে স্কুলে যাওয়ার পথে ছাত্রীকে তুলে নিয়ে দিনভর ধর্ষণ, রাস্তায় ফেলে পালাল দুর্বৃত্তরা যবিপ্রবি হলের খাবারে বিষক্রিয়া: কর্তৃপক্ষের উদাসীনতার অভিযোগ ​ক্যাম্পাসে বিশৃঙ্খলা ও হামলার প্রতিবাদে যশোরে ছাত্রশিবিরের কর্মী সমাবেশ স্বাস্থ্যখাতে শৃঙ্খলা ফেরাতে ‘শূন্য ব্যয়ে সংস্কার’ প্রস্তাব এমপি মোসলেহ উদ্দিন ফরিদের চট্টগ্রাম সরকারি সিটি কলেজে রক্তক্ষয়ী সংঘর্ষ: ছাত্রদলের বিরুদ্ধে হামলার অভিযোগ, উত্তপ্ত ক্যাম্পাস “ইউরোপে নতুন গন্তব্য: সরকারি উদ্যোগে ৭ দেশে মিলছে কাজের সুযোগ” বিশ্বের প্রথম ‘ওরাল ইনসুলিন’ এল ভারতে, সুচ ফোটানোর ঝক্কি থেকে রেহাই পাবেন ডায়াবিটিসের রোগীরা আধুনিক হাসপাতালের দাবিতে উত্তাল বেনাপোল
‘হার-জিতই গণতন্ত্রের সৌন্দর্য’

১৮ মাসের দায়িত্ব শেষে বিদায় নিলেন ড. ইউনূস

দীর্ঘ দেড় বছরের (১৮ মাস) অন্তর্বর্তীকালীন শাসনের ইতি টেনে বিদায় নিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত ৯টা ১৫ মিনিটে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি আনুষ্ঠানিকভাবে নিজের দায়িত্ব ছাড়ার ঘোষণা দেন।

ভাষণে ড. ইউনূস তাঁর শাসনামলের শুরুর দিকের কঠিন চ্যালেঞ্জগুলোর কথা স্মরণ করেন। তিনি বলেন, দায়িত্ব নেওয়ার পর দেশ সচল করাই ছিল সবচেয়ে বড় পরীক্ষা। বিগত সময়ে যারা রাষ্ট্রকে লুটপাট করে খেত, অভ্যুত্থানের পর তারা এবং তাদের দোসররা পালিয়ে যাওয়ায় বা ভোল পাল্টে ফেলায় প্রশাসন চালানো দুরূহ হয়ে পড়েছিল।

সদ্য সমাপ্ত গণভোট ও নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, সারা দেশে ঈদের আমেজে ভোট হয়েছে, যা ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে থাকবে। নির্বাচনে বিজয়ী ও বিজিত উভয় পক্ষকেই তিনি অভিনন্দন জানান। ভোটের পরিসংখ্যান তুলে ধরে ড. ইউনূস বলেন, জয়ী এবং পরাজিত—উভয় পক্ষই প্রায় অর্ধেক করে ভোট পেয়েছে। এটি প্রমাণ করে যে, যারা জিততে পারেননি, তাদের ওপরও দেশের বিশাল জনগোষ্ঠীর আস্থা রয়েছে। আর এই হার-জিত মেনে নেওয়াই হলো গণতন্ত্রের প্রকৃত সৌন্দর্য।

আগামীতে নতুন সরকার দায়িত্ব গ্রহণ করবে উল্লেখ করে তিনি জানান, এর মাধ্যমেই তাঁর ১৮ মাসের দায়িত্বের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আইন হাতে তুলে নিতে পিছ পা হবো নাঃ মুন্নি সাহা

‘হার-জিতই গণতন্ত্রের সৌন্দর্য’

১৮ মাসের দায়িত্ব শেষে বিদায় নিলেন ড. ইউনূস

Update Time : ০৯:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬