যশোরের চৌগাছা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা গোলাম মোরশেদের মায়ের ইন্তেকালে অনুষ্ঠিত নামাজে জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিরা অংশগ্রহণ করেছেন। সোমবার সকালে চৌগাছা সরকারি শাহাদাত পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমার জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় অংশ নিয়ে মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ এবং যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য মাওলানা আজিজুর রহমান।

এছাড়াও এই জানাজায় যশোর জেলা বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং অন্যান্য রাজনৈতিক দলের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জনপ্রতিনিধি ও শীর্ষ রাজনৈতিক নেতাদের পাশাপাশি স্থানীয় বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি জানাজায় অংশ নেন।
উপস্থিত নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং মরহুমার জান্নাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাতে শরিক হন।

রিয়াজুল ইসলাম 









