Dhaka , বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
নীরব ঘাতক ফ্যাটি লিভার: সচেতনতা ও প্রতিরোধই হতে পারে বাঁচার উপায় অ্যান্টিভেনম সংকটে ঝিনাইদহে সাপে কাটা রোগীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ আইন হাতে তুলে নিতে পিছ পা হবো নাঃ মুন্নি সাহা যশোরে ১১ দলীয় জোটের সমাবেশ ও গণমিছিল: ‘গণভোটের রায় ও জুলাই সনদ’ বাস্তবায়নের দাবি গোবিন্দগঞ্জে স্কুলে যাওয়ার পথে ছাত্রীকে তুলে নিয়ে দিনভর ধর্ষণ, রাস্তায় ফেলে পালাল দুর্বৃত্তরা যবিপ্রবি হলের খাবারে বিষক্রিয়া: কর্তৃপক্ষের উদাসীনতার অভিযোগ ​ক্যাম্পাসে বিশৃঙ্খলা ও হামলার প্রতিবাদে যশোরে ছাত্রশিবিরের কর্মী সমাবেশ স্বাস্থ্যখাতে শৃঙ্খলা ফেরাতে ‘শূন্য ব্যয়ে সংস্কার’ প্রস্তাব এমপি মোসলেহ উদ্দিন ফরিদের চট্টগ্রাম সরকারি সিটি কলেজে রক্তক্ষয়ী সংঘর্ষ: ছাত্রদলের বিরুদ্ধে হামলার অভিযোগ, উত্তপ্ত ক্যাম্পাস “ইউরোপে নতুন গন্তব্য: সরকারি উদ্যোগে ৭ দেশে মিলছে কাজের সুযোগ”

যশোরে আফিল ব্রিকসে ভয়াবহ অগ্নিকাণ্ড: আহত ৩

  • Obaidul al Sami
  • Update Time : ০৯:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৬৬ Time View

যশোর সদর উপজেলার হাটবিলা-জামতলা এলাকায় অবস্থিত আফিল গ্রুপের মালিকানাধীন ‘আফিল ব্রিকস’-এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সন্ধায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
যশোর জেলা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম জানান, বৃহস্পতিবার ইফতারের ঠিক আগ মুহূর্তে ব্রিকসের ২ নম্বর শেডে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পুরো শেডে ছড়িয়ে পড়ে। আতঙ্কিত হয়ে পড়েন কারখানার শ্রমিক ও স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের কর্মীরা। পরিস্থিতি ভয়াবহ হওয়ায় একে একে যশোর সদর, বাঘারপাড়া, নওয়াপাড়া ও মনিরামপুর স্টেশন থেকে মোট সাতটি ইউনিট উদ্ধারকাজে যোগ দেয়। ফায়ার সার্ভিস কর্মী, কারখানার শ্রমিক ও স্থানীয় জনতা মিলে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এসময় ফায়ার সার্ভিসের দুই কর্মী ও এ শ্রমিক আগুন নেভাতে যেয়ে আহত হন।

আফিল গ্রুপের ম্যানেজার আশরাফুল হক জানান, ​আগুনে কারখানার শেডে থাকা বিপুল পরিমাণ মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। তবে ক্ষয়ক্ষতির সঠিক আর্থিক পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি। অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্ধারকাজ চলাকালীন সময় এক জন শ্রমিক ও এক জন ফায়ার সার্ভিস কর্মী আহত হয়েছেন। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে, তবে তদন্তের পরেই প্রকৃত কারণ জানা যাবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

নীরব ঘাতক ফ্যাটি লিভার: সচেতনতা ও প্রতিরোধই হতে পারে বাঁচার উপায়

যশোরে আফিল ব্রিকসে ভয়াবহ অগ্নিকাণ্ড: আহত ৩

Update Time : ০৯:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬