Dhaka , বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
News Title :
চৌগাছা হাসপাতালে ভুল চিকিৎসায় নারীর মৃত্যু, দায়িত্বে অবহেলার অভিযোগ রায়পুরে বিএনপি নেতার বিরুদ্ধে ধর্ষণের মামলা নিখোঁজের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরী, পুলিশের তৎপরতায় স্বস্তি পরিবারে যশোরে নাজমা হোটেলে ভোক্তা অধিকার অভিযান: ১ লাখ টাকা জরিমানা, জব্দ পঁচা ভাত ও অস্বাস্থ্যকর ডিম চৌগাছায় ৩ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ জুস-বিস্কুট-চকলেটের প্রলোভনে নাবালক কে দিয়ে বাসা থেকে ১২ ভরি স্বর্ণ হাতিয়ে নেয়া প্রতা/রক গ্রেফতার পাম্পে হাহাকার, মন্ত্রীদের বয়ানে গোলকধাঁধা সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় আহত প্রবাসী মামুনের মৃত্যু চুয়াডাঙ্গায় রাজনৈতিক সংঘর্ষে আহত ইউনিয়ন জামায়াত আমীরের মৃত্যু ছাত্রদলের নতুন কমিটির সভাপতি পদে এগিয়ে কাজী জিয়াউদ্দিন বাসিত

বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠাই হোক নারী দিবসের অঙ্গীকার: ডা: মোসলেহ উদ্দিন ফরিদ এমপি

ঝিকরগাছা প্রতিনিধি:

৮৬,যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য ডা: মোসলেহ উদ্দিন ফরিদ বলেছেন, একটি আধুনিক ও উন্নত জাতি গঠনের জন্য বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করা অপরিহার্য। আর এই বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার অঙ্গীকারই হোক এবারের আন্তর্জাতিক নারী দিবসের মূল লক্ষ্য।

রবিবার (৮ মার্চ) সকাল ১০ টায় যশোরের ঝিকরগাছা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা: মোসলেহ উদ্দিন ফরিদ বলেন, “নারীর সম্মান, মর্যাদা, নিরাপত্তা ও অধিকার আদায়ে আমাদের সবাইকে সোচ্চার হতে হবে। কবির ভাষায় আমাদের মনে রাখতে হবে— ‘এ পৃথিবীতে যা কিছু সৃষ্টি চির-কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর’।” তিনি আরও বলেন, অধিকার আদায়ে নারীদের নিজেদেরই প্রথম সচেতন হতে হবে এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে আসতে হবে।

ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার মোছা. রনী খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এমপির সহধর্মিণী ও বিশিষ্ট শিক্ষাবীদ শারমিন ফরিদ।

ছাত্র প্রতিনিধি আঁখি খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অনীতা মল্লিক, থানার তদন্ত অফিসার মো. আবু সাঈদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম এবং সাংবাদিক প্রতিনিধি কেএম ইদ্রিস আলী। এছাড়াও শিক্ষক প্রতিনিধি ইলিয়াস উদ্দিন, ছাত্র প্রতিনিধি মাহমুদুল হাসান, পুরস্কারপ্রাপ্ত নারী উদ্যোক্তা রেশমা খাতুন ও রাবেয়া খাতুন এবং অদম্য নারী শারমিন জাহান।

আলোচনা সভা শেষে সফল নারী উদ্যোক্তাদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক বৃন্দ এবং এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Azharul Islm Mithun

চৌগাছা হাসপাতালে ভুল চিকিৎসায় নারীর মৃত্যু, দায়িত্বে অবহেলার অভিযোগ

বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠাই হোক নারী দিবসের অঙ্গীকার: ডা: মোসলেহ উদ্দিন ফরিদ এমপি

Update Time : ১০:৫৯ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬