Dhaka , বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
নীরব ঘাতক ফ্যাটি লিভার: সচেতনতা ও প্রতিরোধই হতে পারে বাঁচার উপায় অ্যান্টিভেনম সংকটে ঝিনাইদহে সাপে কাটা রোগীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ আইন হাতে তুলে নিতে পিছ পা হবো নাঃ মুন্নি সাহা যশোরে ১১ দলীয় জোটের সমাবেশ ও গণমিছিল: ‘গণভোটের রায় ও জুলাই সনদ’ বাস্তবায়নের দাবি গোবিন্দগঞ্জে স্কুলে যাওয়ার পথে ছাত্রীকে তুলে নিয়ে দিনভর ধর্ষণ, রাস্তায় ফেলে পালাল দুর্বৃত্তরা যবিপ্রবি হলের খাবারে বিষক্রিয়া: কর্তৃপক্ষের উদাসীনতার অভিযোগ ​ক্যাম্পাসে বিশৃঙ্খলা ও হামলার প্রতিবাদে যশোরে ছাত্রশিবিরের কর্মী সমাবেশ স্বাস্থ্যখাতে শৃঙ্খলা ফেরাতে ‘শূন্য ব্যয়ে সংস্কার’ প্রস্তাব এমপি মোসলেহ উদ্দিন ফরিদের চট্টগ্রাম সরকারি সিটি কলেজে রক্তক্ষয়ী সংঘর্ষ: ছাত্রদলের বিরুদ্ধে হামলার অভিযোগ, উত্তপ্ত ক্যাম্পাস “ইউরোপে নতুন গন্তব্য: সরকারি উদ্যোগে ৭ দেশে মিলছে কাজের সুযোগ”
১০ দিনের ব্যবধানে প্রাণ হারালেন দুই ভাই

চুয়াডাঙ্গায় রাজনৈতিক সংঘর্ষে আহত ইউনিয়ন জামায়াত আমীরের মৃত্যু

রাজনৈতিক সহিংসতার জেরে প্রাণ হারালেন চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির হাফেজ মাওলানা মফিজুর রহমান (৪২)। আজ মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে রাজধানীর কাকরাইলে অবস্থিত অরোরা স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গত ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় জীবননগরের হাসাদহ বাজারে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সংঘর্ষে মাওলানা মফিজুর রহমান ও তাঁর বড় ভাই হাফিজুর রহমানসহ বেশ কয়েকজন গুরুতর আহত হন। ঘটনার দিনই তাঁর বড় ভাই হাফিজুর রহমান মারা গেলেও মফিজুর রহমানকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর করা হয়েছিল।
দীর্ঘ ১০ দিন ঢাকার ওই হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে আজ দুপুর ১২টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। চুয়াডাঙ্গা জেলা জামায়াত নেতৃবৃন্দ তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে মাওলানা মফিজুর রহমানের মৃত্যুর খবরে চুয়াডাঙ্গা ও জীবননগর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার পর থেকেই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। জামায়াতের পক্ষ থেকে এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত বিচার দাবি করা হয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, আইনি প্রক্রিয়া শেষে মরহুমের মরদেহ চুয়াডাঙ্গায় নেওয়া হবে এবং নিজ গ্রামে জানাজা শেষে তাঁকে দাফন করা হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

নীরব ঘাতক ফ্যাটি লিভার: সচেতনতা ও প্রতিরোধই হতে পারে বাঁচার উপায়

১০ দিনের ব্যবধানে প্রাণ হারালেন দুই ভাই

চুয়াডাঙ্গায় রাজনৈতিক সংঘর্ষে আহত ইউনিয়ন জামায়াত আমীরের মৃত্যু

Update Time : ০৩:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬