সীমান্ত দিয়ে অবৈধ মাদক প্রবেশ রোধে কঠোর অবস্থানের অংশ হিসেবে যশোরের বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী সীমান্তে অভিযান চালিয়ে ৩০ বোতল ভারতীয় পাঞ্চ মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (১৮ এপ্রিল) রাতে দৌলতপুর বিওপির বিজিবি সদস্যদের একটি চৌকস টহল দল এই বিশেষ অভিযান পরিচালনা করে। বিজিবি সূত্র জানায়, নিয়মিত নজরদারির অংশ হিসেবে সীমান্ত এলাকায় টহল দেওয়ার সময় সন্দেহভাজন কিছু মালামাল পরিত্যক্ত অবস্থায় দেখতে পায় বিজিবি সদস্যরা। পরবর্তীতে তল্লাশি চালিয়ে সেখান থেকে ৩০ বোতল ভারতীয় পাঞ্চ মদ জব্দ করা হয়। তবে অভিযানের সময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাফিজ ইমতিয়াজ আহসান অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ”সীমান্তে মাদক ও চোরাচালান রোধে বিজিবি সবসময় সজাগ রয়েছে। গোয়েন্দা নজরদারি বাড়ানোর ফলে এই চালানটি আটক করা সম্ভব হয়েছে। দেশের যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে এবং সীমান্ত সুরক্ষিত রাখতে আমাদের এই ধরণের অভিযান নিয়মিত চলবে।”
বিজিবি অধিনায়ক আরও স্পষ্ট করেন যে, সীমান্ত এলাকায় মাদক, অস্ত্র ও অন্যান্য অবৈধ পণ্যের চোরাচালান বন্ধে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। অপরাধীদের শনাক্ত করতে এবং চোরাচালান সম্পূর্ণ নির্মূল করতে সীমান্তে কঠোর নজরদারি ও বিজিবি’র টহল আরও জোরদার করা হয়েছে।
News Title :
আইন হাতে তুলে নিতে পিছ পা হবো নাঃ মুন্নি সাহা
যশোরে ১১ দলীয় জোটের সমাবেশ ও গণমিছিল: ‘গণভোটের রায় ও জুলাই সনদ’ বাস্তবায়নের দাবি
গোবিন্দগঞ্জে স্কুলে যাওয়ার পথে ছাত্রীকে তুলে নিয়ে দিনভর ধর্ষণ, রাস্তায় ফেলে পালাল দুর্বৃত্তরা
যবিপ্রবি হলের খাবারে বিষক্রিয়া: কর্তৃপক্ষের উদাসীনতার অভিযোগ
ক্যাম্পাসে বিশৃঙ্খলা ও হামলার প্রতিবাদে যশোরে ছাত্রশিবিরের কর্মী সমাবেশ
স্বাস্থ্যখাতে শৃঙ্খলা ফেরাতে ‘শূন্য ব্যয়ে সংস্কার’ প্রস্তাব এমপি মোসলেহ উদ্দিন ফরিদের
চট্টগ্রাম সরকারি সিটি কলেজে রক্তক্ষয়ী সংঘর্ষ: ছাত্রদলের বিরুদ্ধে হামলার অভিযোগ, উত্তপ্ত ক্যাম্পাস
“ইউরোপে নতুন গন্তব্য: সরকারি উদ্যোগে ৭ দেশে মিলছে কাজের সুযোগ”
বিশ্বের প্রথম ‘ওরাল ইনসুলিন’ এল ভারতে, সুচ ফোটানোর ঝক্কি থেকে রেহাই পাবেন ডায়াবিটিসের রোগীরা
আধুনিক হাসপাতালের দাবিতে উত্তাল বেনাপোল
বিজিবি’র অভিযান: ৩০ বোতল ভারতীয় মদ উদ্ধার
-
উবাঈদুল হুসাইন আল্ সামি - Update Time : ১১:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
- ১১৩ Time View
Tag :











