Dhaka , বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
News Title :
চৌগাছা হাসপাতালে ভুল চিকিৎসায় নারীর মৃত্যু, দায়িত্বে অবহেলার অভিযোগ রায়পুরে বিএনপি নেতার বিরুদ্ধে ধর্ষণের মামলা নিখোঁজের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরী, পুলিশের তৎপরতায় স্বস্তি পরিবারে যশোরে নাজমা হোটেলে ভোক্তা অধিকার অভিযান: ১ লাখ টাকা জরিমানা, জব্দ পঁচা ভাত ও অস্বাস্থ্যকর ডিম চৌগাছায় ৩ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ জুস-বিস্কুট-চকলেটের প্রলোভনে নাবালক কে দিয়ে বাসা থেকে ১২ ভরি স্বর্ণ হাতিয়ে নেয়া প্রতা/রক গ্রেফতার পাম্পে হাহাকার, মন্ত্রীদের বয়ানে গোলকধাঁধা সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় আহত প্রবাসী মামুনের মৃত্যু চুয়াডাঙ্গায় রাজনৈতিক সংঘর্ষে আহত ইউনিয়ন জামায়াত আমীরের মৃত্যু ছাত্রদলের নতুন কমিটির সভাপতি পদে এগিয়ে কাজী জিয়াউদ্দিন বাসিত
রামপুরা হত্যাকাণ্ড:

সাবেক ডিএমপি কমিশনার হাবিবসহ ৫ আসামির রায়ের দিন নির্ধারণ আজ

আন্তর্জাতিক অপরাদ

জুলাই বিপ্লবে রাজধানীর রামপুরায় নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি এবং দুজনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার তারিখ আজ নির্ধারণ করা হবে। সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচ আসামির বিরুদ্ধে আনা এই মামলার রায় কোন দিন দেওয়া হবে, তা আজ রোববার (১৫ ফেব্রুয়ারি) জানাবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল আজ এই দিন ধার্য করবেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহিতুল হক এনাম চৌধুরী।

২০২৪ সালের ১৯ জুলাই রামপুরার বনশ্রী-মেরাদিয়া সড়কে প্রাণ বাঁচাতে একটি নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলে থাকা অবস্থায় আমির হোসেন নামে এক তরুণকে লক্ষ্য করে পুলিশ গুলি চালায়। ওই একই দিনে পুলিশের গুলিতে নাদিম ও মায়া ইসলাম নামে আরও দুইজন শহীদ হন।

এ মামলায় এখন পর্যন্ত রামপুরা পুলিশ ফাঁড়ির তৎকালীন এএসআই চঞ্চল চন্দ্র সরকার গ্রেপ্তার রয়েছেন। তবে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ বাকি চার আসামি পলাতক। তারা হলেন:

  • সাবেক এডিসি (খিলগাঁও জোন) মো. রাশেদুল ইসলাম।

  • সাবেক ওসি (রামপুরা থানা) মো. মশিউর রহমান।

  • সাবেক এসআই (রামপুরা থানা) তারিকুল ইসলাম ভুঁইয়া।

গত ৩ ফেব্রুয়ারি উভয়পক্ষের যুক্তি-তর্ক উপস্থাপন শেষ হয়। রাষ্ট্রপক্ষ সকল তথ্য-প্রমাণ ও ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে। অন্যদিকে, আসামিপক্ষ তাদের মক্কেলদের নিরপরাধ দাবি করে খালাস চেয়েছে। আজ আদালত সিদ্ধান্ত নেবেন ঠিক কবে এই বহুল আলোচিত মামলার চূড়ান্ত রায় ঘোষণা করা হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

চৌগাছা হাসপাতালে ভুল চিকিৎসায় নারীর মৃত্যু, দায়িত্বে অবহেলার অভিযোগ

রামপুরা হত্যাকাণ্ড:

সাবেক ডিএমপি কমিশনার হাবিবসহ ৫ আসামির রায়ের দিন নির্ধারণ আজ

Update Time : ১১:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬