পহেল রমজানে যশোর পৌরসভার অবৈধ স্থাপনা ব্যাপকভাবে উচ্ছেদ অভিযান
পহেল রমজানে যশোর পৌরসভার ব্যাপকভাবে রাস্তার দুই পাশে থাকা অবৈধ স্থাপনায় উচ্ছেদ অভিযান চালিয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে ১ ঘন্টা বিরতি নিয়ে চলে বিকাল পাঁচ পর্যন্ত, শহরের যানজট নিরসন ও পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে এই উচ্ছেদ অভিযান চালায় পৌরসভা। শহরের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা দড়াটানা, এইচএমএম রোড, মুজিব সড়ক, চৌরাস্তা ও বড় বাজার এলাকায় এ অভিযান চালায় পৌর কর্তৃপক্ষ।
পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোরাদ আলী এই অভিযানে নেতৃত্ব দেন। অভিযানকালে মুজিব সড়কের ফুটপাতে অবৈধভাবে গড়ে ওঠা সকল দোনকানপাট সম্পূর্ণভাবে অপসারণ করা হয়। একইভাবে দড়াটানা এলাকায় ফুটপাত দখল করে পরিচালিত বিভিন্ন দোকান ও মজিব সড়ক, বড় বাজার এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। অভিযানকালে অনেক মালিককে নিজ উদ্যোগে মালামাল সরিয়ে নেওয়ার সুযোগ দেওয়া হয় তবে বর্ধিত অংশের স্থাপনা এসকেভেটর গুড়িয়ে দেওয়ার হয়।
পৌর কর্তৃপক্ষ জানায়, দীর্ঘদিন ধরে এসব এলাকায় ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার ফলে সাধারণ মানুষ মারাত্মক ভোগান্তির শিকার হয়ে আসছেন। পথচারীরা বাধ্য হয়ে মূল সড়কে চলাচল করায় দুর্ঘটনার ঝুঁকিও বেড়ে যাচ্ছিল। এ অবস্থার উন্নয়নে পৌরসভা কঠোর সিদ্ধান্ত গ্রহণ করেছে। অভিযান চলাকালে পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোরাদ আলীর সাথে কথা বলতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান।
এসময় উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা জায়েদ হোসেন, সহকারী প্রকৌশলী বিএম কামাল আহমেদ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

উবাঈদ হুসাইন আল সামি 









