Dhaka , বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
News Title :
চৌগাছা হাসপাতালে ভুল চিকিৎসায় নারীর মৃত্যু, দায়িত্বে অবহেলার অভিযোগ রায়পুরে বিএনপি নেতার বিরুদ্ধে ধর্ষণের মামলা নিখোঁজের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরী, পুলিশের তৎপরতায় স্বস্তি পরিবারে যশোরে নাজমা হোটেলে ভোক্তা অধিকার অভিযান: ১ লাখ টাকা জরিমানা, জব্দ পঁচা ভাত ও অস্বাস্থ্যকর ডিম চৌগাছায় ৩ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ জুস-বিস্কুট-চকলেটের প্রলোভনে নাবালক কে দিয়ে বাসা থেকে ১২ ভরি স্বর্ণ হাতিয়ে নেয়া প্রতা/রক গ্রেফতার পাম্পে হাহাকার, মন্ত্রীদের বয়ানে গোলকধাঁধা সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় আহত প্রবাসী মামুনের মৃত্যু চুয়াডাঙ্গায় রাজনৈতিক সংঘর্ষে আহত ইউনিয়ন জামায়াত আমীরের মৃত্যু ছাত্রদলের নতুন কমিটির সভাপতি পদে এগিয়ে কাজী জিয়াউদ্দিন বাসিত
কাজীরবেড়ে গভীর রাতে দোকানে অগ্নিসংযোগ:

সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত সমাজ গড়ার প্রত্যয় এমপি মতিয়ারের

ঝিনাইদহের কাজীরবেড় ইউনিয়নের সাতপাড়া মোড়ে গভীর রাতে একটি দোকানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এই ন্যক্কারজনক ঘটনার প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে আজ এক তাৎক্ষণিক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সাতপাড়া মোড় এলাকার শাহীন নামের এক ব্যবসায়ীর দোকানে রাতের আঁধারে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। এই ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করেন জনাব মহিউদ্দিন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মো. মতিয়ার রহমান।

সমাবেশে প্রধান অতিথি ছাড়াও বক্তব্য রাখেন জেলা সংগঠনের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ আব্দুল হাই, সম্মানিত থানা আমির অধ্যাপক ফারুক আহমেদ এবং কর্মপরিষদের অন্যান্য সদস্যবৃন্দ।

বক্তারা দোকানে অগ্নিসংযোগের ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করেন। তারা অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. মতিয়ার রহমান অপরাধীদের কঠোর হুঁশিয়ারি দেন। তিনি বলেন, “আমরা সন্ত্রাস, চাঁদাবাজি ও চোরাকারবারিমুক্ত মহেশপুর–কোটচাঁদপুর গড়তে চাই। এই অঞ্চলে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড বরদাশত করা হবে না।”

উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, “সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় ঝিনাইদহকে একটি আধুনিক ও মডেল জেলা হিসেবে উন্নয়নের পথে এগিয়ে নেওয়া সম্ভব।”
বিস্তারিত এমপি মতিয়ারের ফেসবুক

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

চৌগাছা হাসপাতালে ভুল চিকিৎসায় নারীর মৃত্যু, দায়িত্বে অবহেলার অভিযোগ

কাজীরবেড়ে গভীর রাতে দোকানে অগ্নিসংযোগ:

সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত সমাজ গড়ার প্রত্যয় এমপি মতিয়ারের

Update Time : ০৮:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬