Dhaka , রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
আইন হাতে তুলে নিতে পিছ পা হবো নাঃ মুন্নি সাহা যশোরে ১১ দলীয় জোটের সমাবেশ ও গণমিছিল: ‘গণভোটের রায় ও জুলাই সনদ’ বাস্তবায়নের দাবি গোবিন্দগঞ্জে স্কুলে যাওয়ার পথে ছাত্রীকে তুলে নিয়ে দিনভর ধর্ষণ, রাস্তায় ফেলে পালাল দুর্বৃত্তরা যবিপ্রবি হলের খাবারে বিষক্রিয়া: কর্তৃপক্ষের উদাসীনতার অভিযোগ ​ক্যাম্পাসে বিশৃঙ্খলা ও হামলার প্রতিবাদে যশোরে ছাত্রশিবিরের কর্মী সমাবেশ স্বাস্থ্যখাতে শৃঙ্খলা ফেরাতে ‘শূন্য ব্যয়ে সংস্কার’ প্রস্তাব এমপি মোসলেহ উদ্দিন ফরিদের চট্টগ্রাম সরকারি সিটি কলেজে রক্তক্ষয়ী সংঘর্ষ: ছাত্রদলের বিরুদ্ধে হামলার অভিযোগ, উত্তপ্ত ক্যাম্পাস “ইউরোপে নতুন গন্তব্য: সরকারি উদ্যোগে ৭ দেশে মিলছে কাজের সুযোগ” বিশ্বের প্রথম ‘ওরাল ইনসুলিন’ এল ভারতে, সুচ ফোটানোর ঝক্কি থেকে রেহাই পাবেন ডায়াবিটিসের রোগীরা আধুনিক হাসপাতালের দাবিতে উত্তাল বেনাপোল
সামরিক আগ্রাসন

যুক্তরাষ্ট্রে হামলা চালালে ইরানের পাশে থাকবে আফগানিস্তান: তালেবান মুখপাত্র

যুক্তরাষ্ট্র যদি ইরানে সামরিক আগ্রাসন চালায় এবং তেহরান যদি সহায়তা চায়, তবে আফগানিস্তান তাদের পাশে দাঁড়াবে। রোববার (১৫ ফেব্রুয়ারি) তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এই ঘোষণা দিয়েছেন।

আফগান সংবাদমাধ্যম ‘খামা প্রেস’-এর বরাতে জানা যায়, জাবিহুল্লাহ মুজাহিদ স্পষ্ট করেছেন যে, আফগানিস্তান যুদ্ধের পক্ষে নয়, তবে প্রতিবেশী দেশ হিসেবে ইরানের প্রতি তাদের সহমর্মিতা রয়েছে। তিনি বলেন, “ইরানের প্রতি আফগানদের সহানুভূতি থাকবে এবং ইরান যদি সহায়তা চায়, তবে আমরা প্রস্তুত।”

তালেবান মুখপাত্র আরও জানান, সাম্প্রতিক উত্তেজনার মধ্যেও ইরান যথেষ্ট সহনশীলতার পরিচয় দিয়েছে। কাবুল আশা করে, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কোনো যুদ্ধ বাধবে না এবং আলোচনার মাধ্যমেই সংকটের সমাধান হবে। বর্তমানে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে।

এদিকে, গত কয়েকদিন ধরেই মধ্যপ্রাচ্যে চরম অস্থিরতা বিরাজ করছে। ইরানকে চাপে রাখতে যুক্তরাষ্ট্র ওই অঞ্চলে বিমানবাহী রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিংকন’ সহ একাধিক যুদ্ধজাহাজ মোতায়েন করেছে। পেন্টাগন জানিয়েছে, আরও একটি রণতরী মধ্যপ্রাচ্যের পথে রয়েছে।

বিশ্লেষকদের মতে, চলমান আলোচনা ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালাতে পারে। তবে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো সম্ভাব্য এই যুদ্ধ এড়ানোর জোর কূটনৈতিক চেষ্টা চালাচ্ছে। তাদের আশঙ্কা, এই অঞ্চলে একবার বড় ধরনের সংঘাত শুরু হলে তা ভয়াবহ মানবিক ও অর্থনৈতিক বিপর্যয় ডেকে আনবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আইন হাতে তুলে নিতে পিছ পা হবো নাঃ মুন্নি সাহা

সামরিক আগ্রাসন

যুক্তরাষ্ট্রে হামলা চালালে ইরানের পাশে থাকবে আফগানিস্তান: তালেবান মুখপাত্র

Update Time : ০৯:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬