Dhaka , বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
News Title :
চৌগাছা ও ঝিকরগাছায় ভূমি অফিসে ঘুষ-হয়রানির অভিযোগ: যশোরে দুদকে এবি পার্টির নেতা রিপন মাহমুদের আবেদন চৌগাছা হাসপাতালে ভুল চিকিৎসায় নারীর মৃত্যু, দায়িত্বে অবহেলার অভিযোগ রায়পুরে বিএনপি নেতার বিরুদ্ধে ধর্ষণের মামলা নিখোঁজের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরী, পুলিশের তৎপরতায় স্বস্তি পরিবারে যশোরে নাজমা হোটেলে ভোক্তা অধিকার অভিযান: ১ লাখ টাকা জরিমানা, জব্দ পঁচা ভাত ও অস্বাস্থ্যকর ডিম চৌগাছায় ৩ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ জুস-বিস্কুট-চকলেটের প্রলোভনে নাবালক কে দিয়ে বাসা থেকে ১২ ভরি স্বর্ণ হাতিয়ে নেয়া প্রতা/রক গ্রেফতার পাম্পে হাহাকার, মন্ত্রীদের বয়ানে গোলকধাঁধা সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় আহত প্রবাসী মামুনের মৃত্যু চুয়াডাঙ্গায় রাজনৈতিক সংঘর্ষে আহত ইউনিয়ন জামায়াত আমীরের মৃত্যু

চৌগাছা ও ঝিকরগাছায় ভূমি অফিসে ঘুষ-হয়রানির অভিযোগ: যশোরে দুদকে এবি পার্টির নেতা রিপন মাহমুদের আবেদন

Ripon Mahmud

যশোরের চৌগাছা ও ঝিকরগাছা উপজেলার ইউনিয়ন ভূমি অফিসগুলোতে জমি সংক্রান্ত কাজে অতিরিক্ত অর্থ আদায় ও গ্রাহক হয়রানির অভিযোগ তুলে দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ দায়ের করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) কেন্দ্রীয় সহকারী প্রচার সম্পাদক রিপন মাহমুদ। আজ (বৃহস্পতিবার) যশোর জেলা দুর্নীতি দমন কমিশন কার্যালয়ে তিনি এই সাধারণ অভিযোগটি দায়ের করেন।
অভিযোগ প্রদান শেষে রিপন মাহমুদ সাংবাদিকদের জানান, চৌগাছা ও ঝিকরগাছা উপজেলার অধিকাংশ ইউনিয়ন ভূমি অফিসে জমি যাচাই, জমা ও নামজারি (মিউটেশন) করতে আসা সাধারণ নাগরিকদের কাছ থেকে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা নিয়মের বাইরে অতিরিক্ত অর্থ বা ঘুষ দাবি করছেন। টাকা না দিলে কাজের কোনো অগ্রগতি হয় না, ফলে সাধারণ মানুষ বাধ্য হয়ে ‘স্পিড মানি’ হিসেবে ঘুষ দিচ্ছেন।
তিনি আরও বলেন, “জনগণের ট্যাক্সের টাকায় বেতনভুক্ত হয়েও সরকারি কর্মকর্তাদের এমন আচরণে সাধারণ মানুষ আজ অতিষ্ঠ। দুর্নীতির এই ভয়াবহ চিত্র রোধে স্থানীয় জনপ্রতিনিধি বা প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কোনো পদক্ষেপ না থাকা অত্যন্ত হতাশাজনক।”
অভিযোগ পত্রে রিপন মাহমুদ উল্লেখ করেন, “আমরা দুর্নীতিমুক্ত সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের বাংলাদেশ গড়তে চাই। চৌগাছা ও ঝিকরগাছার নাগরিকদের প্রতি আহ্বান—যেকোনো সরকারি দপ্তরে দুর্নীতির সুনির্দিষ্ট প্রমাণ থাকলে আপনারা দুদকে জানান। আমরা ঐক্যবদ্ধভাবে একটি দুর্নীতিমুক্ত প্রশাসন গড়তে কাজ করে যাবো।” এ সময় তিনি দুর্নীতি দমনে কমিশনকে আরও বলিষ্ঠ ও কার্যকর ভূমিকা পালনের অনুরোধ জানান।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

চৌগাছা ও ঝিকরগাছায় ভূমি অফিসে ঘুষ-হয়রানির অভিযোগ: যশোরে দুদকে এবি পার্টির নেতা রিপন মাহমুদের আবেদন

চৌগাছা ও ঝিকরগাছায় ভূমি অফিসে ঘুষ-হয়রানির অভিযোগ: যশোরে দুদকে এবি পার্টির নেতা রিপন মাহমুদের আবেদন

Update Time : ৩ ঘন্টা আগে